![]() |
| এক সক্ষাৎকারে নেটফ্লিক্স ইন্ডিয়ার কার্যক্রমকে রীতিমতো ধুয়ে দিয়েছেন অনুরাগ কশ্যপ। কোলাজ |
অনুরাগের অভিযোগ, নেটফ্লিক্সের নেতৃত্ব এবং বিশেষ করে ভারতে তাদের কার্যক্রম পরিচালনার ধরন একেবারেই ভারতীয় দর্শকদের চাহিদা, রুচি কিংবা গল্প বলার ঐতিহ্যের সঙ্গে যায় না। তিনি সরাসরি নেটফ্লিক্সের সহপ্রধান নির্বাহী কর্মকর্তা টেড সারানডোসকে লক্ষ্য করে বলেন, ‘ভারত সম্পর্কে যা বলা হয়, সেটাই তিনি অন্ধভাবে বিশ্বাস করেন।’
সাক্ষাৎকারে অনুরাগ আরও বলেন, ‘আমি নেটফ্লিক্সের বিরুদ্ধে কথা বলা শুরু করেছিলাম, কারণ ওরা একই রকম বাজে জিনিস বানিয়ে যাচ্ছে। কারণ, ওরা ভারতকে বোঝে না। টেড সারানডোস নিজেও ভারত সম্পর্কে জানেন না। তাঁকে ভারতের অফিস যা বুঝিয়েছে, তিনি সেভাবেই বুঝেছেন। আর ওদের বলা সবই আসলে ফালতু কথা।’

No comments:
Post a Comment