Student Bd News

একটি তথ্যবহুল বাংলা ওয়েবসাইট, যেখানে পাওয়া যায় রাজনীতি, অপরাধ, বিনোদন, খেলাধুলা ও শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সব খবর। প্রতিদিনের আপডেট, পাঠকদের জন্য, নির্ভরযোগ্য একটি প্ল্যাটফর্ম।

Tuesday, July 15, 2025

সাকিব নিজে জানেন তো, তিনি আবার দেশের হয়ে খেলবেন

 দেশের বাইরে দেশের পুলিশ নেই বলে সাকিবের গায়ে লাল-সবুজ জার্সি পরিয়ে দেওয়াটা নৈতিকতার সঙ্গে চরম উপহাস ছাড়া আর কিছু্ই হবে না। সব অভিযোগ থেকে দায়মুক্তি না পেলে সাকিব নিজেও সম্ভবত সেই উপহাসের অংশ হতে চাইবেন না

সাকিব আল হাসান

আপনি নাকি আবার জাতীয় দলে ফিরছেন? বিদেশের মাটিতে খেলবেন বাংলাদেশের হয়ে?

—নির্বাচকেরা কি যোগাযোগ করেছেন আপনার সঙ্গে?

—আচ্ছা, নির্বাচকেরা যদি আপনাকে দলে নেনও, আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য আপনি শারীরিক ও মানসিকভাবে কতটা প্রস্তুত?

তিন প্রশ্নেই নিরুত্তর সাকিব আল হাসান। এমনকি ‘নো কমেন্ট’ও নয়। মুঠোফোনের অপর প্রান্তের লম্বা ‘পজ’ পেরিয়ে যেতে হয়েছে পরের প্রশ্নে। বোঝা গেল, বিতর্কের জালে আর নিজেকে জড়াতে চান না রাজনৈতিক কারণে ‘দেশান্তরি’ সাকিব। 


No comments:

Post a Comment

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's.